সংবাদ শিরোনাম
Arshad
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে মৌলভিত্তিসম্পন্ন স্বনামধন্য কোম্পানির অংশগ্রহণ বাড়াতে ডাইরেক্ট লিস্টিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।কর্পোরেট পরামর্শ নিন

তিনি বলেন, দেশের শেয়ারবাজারে এখনো পর্যাপ্তসংখ্যক ভালো কোম্পানি নেই। অবস্থায় ফ্ল্যাগশিপ কোম্পানিগুলোকে ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে পুঁজিবাজারে যুক্ত করা সম্ভব হলে বাজারের গভীরতা পরিধি আরও বিস্তৃত হবে।

বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডাইরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ বাই স্টক এক্সচেঞ্জ) রুলস, ২০২৬-এর খসড়া নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।সরকারি সংস্থা খুঁজুন

সভায় সভাপতির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, ভালো স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে যুক্ত করা গেলে মানসম্মত কোম্পানির অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার সুযোগ তৈরি হবে এবং বিদেশি বিনিয়োগ সম্প্রসারণের পথও সহজ হবে। ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে নতুন শক্তিশালী কোম্পানি বাজারে প্রবেশ করলে শেয়ারবাজারের আকার কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে।

শেয়ারবাজারে তালিকাভুক্তির বিভিন্ন সুবিধার কথা তুলে ধরে মাসুদ খান বলেন, তালিকাভুক্তির মাধ্যমে একটি কোম্পানির সুনাম গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। একই সঙ্গে শক্তিশালী করপোরেট ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরি হয়। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর-সুবিধা পাওয়ার পাশাপাশি কোম্পানির মূল্য শেয়ারের তারল্য বৃদ্ধির সুযোগ পায়।

তিনি আরও বলেন, শেয়ারের তারল্য বাড়লে কোম্পানির উত্তরাধিকারী বা সাকসেসররাও তাদের শেয়ার লিকুইড করার সুযোগ পান। ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত পুঁজি সংগ্রহেও শেয়ারবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মাসুদ খান জানান, ডাইরেক্ট লিস্টিংয়ের পাশাপাশি আইপিও বিধিমালাকেও আরও বাস্তবসম্মত কার্যকর করার লক্ষ্যে কমিশন কাজ করছে। ভবিষ্যতে কোম্পানিগুলো যাতে বিদ্যমান শেয়ার অফলোডের পাশাপাশি নতুন শেয়ার ইস্যুর মাধ্যমেও পুঁজিবাজারে আসতে পারে, সে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ হাইব্রিড পদ্ধতিতে তালিকাভুক্তির সুযোগ দেওয়ার বিষয়েও কাজ চলছে।

তিনি বলেন, ধরনের ব্যবস্থা চালু করা হলে ভালো যোগ্য কোম্পানিগুলোর পুঁজিবাজারে আসার সুযোগ আরও বাড়বে। একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য নতুন নতুন বিনিয়োগের ক্ষেত্রও তৈরি হবে।বিনিয়োগ স্কিম দেখুন

মতবিনিময় সভায় বিএসইসির কমিশনারবৃন্দ, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএপিএলসি, বিএমবিএ, তালিকাভুক্ত -তালিকাভুক্ত কোম্পানি, মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার, পেশাজীবী সংগঠন এবং অন্যান্য অংশীজনের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

শেয়ার করুন: লিংক কপি করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

3

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

4

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

5

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

6

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

7

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

8

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

9

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

10

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

11

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

12

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

13

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

14

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

15

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

16

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

17

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

18

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

19

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

20